দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে তেলের মজুদ অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৩ সেন্ট কমে ১০৭ ডলারে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৭ সেন্ট কমে ১০৪ ডলারে নেমে আসে।
আগের দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি সরবরাহ উদ্বেগ এবং ইউরোপে দেশটির রপ্তানি কমানোর খবরে তেলের বাজার মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু সম্প্রতি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রকাশিত তথ্যে দেখা যায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিস্টিলেটের মজুদ আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বিশ্লেষকরা প্রায় ১.৬ মিলিয়ন ব্যারেল মজুদ কমার পূর্বাভাস দিলেও তা উল্টো ৭.১ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে মজুদ বাড়লেও বিশ্ববাজারে তেলের মূল ঘাটাট ঘাটতি বা সংকট দূর হচ্ছে না। লোহিত সাগরের বিকল্প রুট হিসেবে সৌদি আরব প্রতিদিন যে ৪ মিলিয়ন ব্যারেল তেল রুট পরিবর্তন করে পাঠাতো, পাইপলাইন বন্ধ থাকায় তা বাধাগ্রস্ত হচ্ছে।
মার্কিন প্রশাসন আশা করছে, দু-এক দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে, কিন্তু সংস্কার কাজে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানা গেছে।
কে